আল্লাহর নামে শপথ করা

 



 

কোনো একটি কথাকে সত্য প্রমাণ করতে গিয়ে অনেকেই অনেক ক্ষেত্রে আল্লাহর নামে কসম বা শপথ করে। এই বাজে অভ্যাসটি সমূলে পরিহার করা। উচিত। আল্লাহর নাম এত হালকাভাবে ব্যবহার করা শোভন নয়। আল্লাহর নামে শপথ করা খুবই তাৎপর্যপূর্ণ। 

 

 পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,

তোমরা তোমাদের কসমসমূহকে পারস্পরিক কলহ দ্বন্দ্বের বাহানা হিসেবে ব্যবহার করো না। কেননা, এই শপথ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর যদি পা ফসকে যায়, তা হলে তোমরা শান্তির স্বাদ আস্বাদন করবে।সূরা নাহল : ৯৪

 

বিষয়ে রাসূল সা.-এর একটি হাদিস আমাদের মনে রাখা প্রয়োজন, “তোমাদের মধ্যে যারা আল্লাহ শেষ বিচারের দিনের ওপর ঈমান এনেছ, তারা হয় ভালো কিছু বলবে, না হয় চুপ থাকবে।বুখারি : ৬১৩৬

 

 

লেখক: আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ

ভাষান্তর: আলী আহমদ মাবরুর